মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

দুই চাকরি করলে মেজাজ খারাপতো হবেই : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :


চিকিৎসক ও নার্সদের উচিত রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করা। রোগীদের প্রতি সহানুভূতিশীল হওয়া। কিন্তু যখন দিনে সরকারি চাকরি আর রাতে বেসরকারি চাকরি করেন তখন তো মেজাজ খারাপ হবেই। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকালে রাজধানীর মুগদায় ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রির্সাস উদ্ধোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একজন মানুষ যখন রোগী হয়ে হাসপাতালে আসে, তখন ওষুধের চেয়েও ডাক্তার বা নার্সের ব্যবহার, কথাবার্তা ও সহানুভূতিশীল মনোভাব থেকেই অর্ধেক রোগী ভালো হয়ে যেতে পারে। মানুষকে সেবা দেয়ার মনোভাবই হচ্ছে ডাক্তার ও নার্সদের এই পেশার সবচেয়ে বড় কথা। তাদের মধ্যে সবসময় এই মানসিকতাটা থাকতে হবে। আন্তরিকতা, দায়িত্ববোধ  এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশে লোকসংখ্যার তুলনায় ডাক্তার-নার্স এত কম ও  তাদের এত বেশি রোগী দেখতে হয় যে, সবসময় সবার মেজাজ ঠিক রাখাও বেশ কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে চিকিৎসকদের নিজেদের একটু সংযত হওয়া দরকার।প্রধানমন্ত্রী আরও বলেন, দিনভর সরকারি চাকরি করবেন, আর রাতে গিয়ে প্রাইভেট করবেন, তারপর তো মেজাজ এমনিই খারাপ হবে। এটা তো খুব স্বাভাবিক। ওই ক্ষেত্রেও আপনাদের একটু হিসেব করে চলা উচিত যে আপনি কতটা ধারণ করতে পারেন। ততটাই কাজ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজ মহাকাশ জয় করেছে। আমরা যখনই ক্ষমতায় আসি দেশে উন্নয়ন হয়, বিশ্ব দরবারে দেশ মাথা উচু করে দাঁড়ায়। স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ স্বাধীন জাতি হিসাবে উচ্চ মর্যাদা অর্জন করেছে।আজ আন্তর্জাতিক নার্স দিবস। ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন। তার সম্মানে ১২ মে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়।বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

এএইচ/আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১