সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিদায়ী সিনিয়র দুই শিক্ষককে মানপত্র প্রদান করা হচ্ছে।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২মে) বিকালে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, সংবর্ধিত বিদায়ী দুই শিক্ষক মো. আবুল খায়ের ও মাওলানা মো. আব্দুর রব। এ সময় বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে দুই শিক্ষক কাঁদতে দেখা যায়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য মাষ্টার কাজী মোস্তফা কাজল, মহিন উদ্দিন বুলু, আলাউদ্দিন চৌধুরী, দেলোয়ার হোসেন, আলতাফ হোসেন সবুজ, প্রাক্তণ ছাত্র ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, প্রাক্তণ ছাত্র ক্যাডেট মহিন উদ্দিন, প্রাক্তণ ছাত্র নাছির উদ্দিন, শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, প্রাক্তণ ছাত্র, অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী দুই শিক্ষককে ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন ধরণের উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31