সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
র‌্যাবের গাড়িতে ইয়াবাসহ আটক মুশু চেয়ারম্যান।

লক্ষ্মীপুরে ইয়াবাসহ এবার ইউপি চেয়ারম্যান আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে এবার ইয়াবাসহ আটক হলেন, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটওয়ারী। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

রোববার (১৩মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার জকসিন বাজারে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

র‌্যাব জানায়, অভিযানকালে মাদক সেবন করা অবস্থায় নিজ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটওয়ারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ও সেবনের সামগ্রী উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান বলেন, দেড় বছর ধরে তিনি ইয়াবা সেবন করছেন বলে স্বীকার করেন। পরে তাকে ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930