নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে এবার ইয়াবাসহ আটক হলেন, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটওয়ারী। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
রোববার (১৩মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার জকসিন বাজারে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
র্যাব জানায়, অভিযানকালে মাদক সেবন করা অবস্থায় নিজ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটওয়ারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ও সেবনের সামগ্রী উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান বলেন, দেড় বছর ধরে তিনি ইয়াবা সেবন করছেন বলে স্বীকার করেন। পরে তাকে ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।