বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘মাসে ১৮০০ শিশু জন্ম নিচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে’

আকাশবার্তা ডেস্ক :


খুন, ধর্ষণ আর অগ্নিসংযোগের মতো সহিংসতার হাত থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা কক্সবাজারস্থ শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে। নিজ দেশ ছেড়ে আসা এসব মুসলিম শরণার্থী সব হারালেও নতুন প্রাণের আগমন থেমে নেই। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন প্রায় ৬০টি শিশু জন্ম নিচ্ছে। এ হিসেবে মাসে জন্ম নিচ্ছে অন্তত ১৮০০ শিশু।জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বুধবার ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গারা কক্সবাজারে আসার পর থেকে এ পর্যন্ত ১৬ হাজার শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে মাত্র তিন হাজার শিশুর জন্ম হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে।

প্রসঙ্গত, গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কয়েকটি চেকপোস্টে হামলাকে কেন্দ্র করে দেশটির রাখাইন রাজ্যে যুগ যুগ ধরে বসবাসরত সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর সাঁড়াশি অভিযান শুরু করে বার্মিজ আর্মি। ভয়াবহ ওই সহিংসতার শিকার হয়ে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। তারা এখন কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে অবস্থান করছে।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ওই অভিযানকে জাতিগত নিধন বলে অভিহিত করেছে। কিন্তু মিয়ানমার বরাবরই তা অস্বীকার করে আসছে।ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেইগবেদার বলেছেন, ‘ভয়ংকর পরিবেশের মধ্যে প্রতিদিন প্রায় ৬০টি শিশু পৃথিবীর মুখ দেখছে, আর যে মা এদের জন্ম দিচ্ছে তারাও নানা সমস্যায় জর্জরিত’

তিনি আরও বলেন, ‘যৌন সহিংসতার কারণে কত শিশু জন্ম নিয়েছে বা ভবিষ্যতে নেবে তার সঠিক সংখ্যা বলা কষ্টকর। তবে যারা দুনিয়াতে আসছে তাদের প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা নিশ্চিত করতে হবে সেটাই বড় কথা।’গত সপ্তাহে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ১৮ হাজার ৩০০ জন গর্ভবতী নারীকে শনাক্ত করা হয়েছে। তবে সব মিলিয়ে ২৫ হাজার এ রকম নারী রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

এএইচ/আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১