শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

অভিনেতা মোশাররফ করিম, আ খ ম হাসান তৃণমূল কর্মী!

বিনোদন ডেস্ক :


বাংলাদেশের দুইজন জনপ্রিয় অভিনেতাকে তৃণমূল কর্মী দাবি করে তাঁদের একটি নাটকের দৃশ্যের ছবি ফেসবুকে পোস্ট করায় তা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই ছবির দুইজন অভিনেতার একজনের নাম মোশাররফ করিম এবং অপরজন আ খ ম হাসান।খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি আসলে জাকির হোসেন উজ্জ্বলের রচনায় ‘তখনো সূর্য ডোবেনি’ নাটকের একটি দৃশ্য। আর ওই নাটকটি পরিচালনা করেছিলেন শাহ মোহাম্মদ সংগ্রাম। নাটকের একটি দৃশ্যে দেখা গিয়েছিল ওই দুই অভিনেতাকে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হচ্ছে। সেই নাটকের ছবি ব্যবহার করেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের বাসিন্দা কৌশিক দত্ত। তিনি গত ১৬ মে বিকালে ৩টা ৪৫ মিনিটে চাঞ্চল্যকর এই পোস্ট দেন।

সেখানে তিনি লিখেছেন, “তৃণমূলের দুই সৎ ও নির্ভীক কর্মীকে গাছে বেঁধে পেটাল বিজেপির দুষ্কৃতীরা, তাঁদের অপরাধ একটাই তাঁরা তৃণমূল করে। ছবিটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, আর এদের দ্রুত আরোগ্য কামনা করুন।” ছবিটি পোস্ট করার পরপরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। পোস্টটি শেয়ার করেন ৭৩৬ এবং মন্তব্য করেন সাতশতাধিক। যদিও অনেকেই বাংলাদেশের দুই অভিনেতাকে চেনেন এবং এই ধরণের পোস্ট করায় পোস্টকারীর সমালোচনা করেন।

পোস্টকারী ব্যক্তির ফেসবুক ওয়াল দেখে পরিষ্কার বোঝা যায় তিনি একজন কট্টর তৃণমূল সমর্থক এবং বিজেপিবিরোধী। তিনি এই পোস্টটি করার জন্য এমন একটি সময় বেছে নিয়েছেন, যখন রাজ্যজুড়ে স্থানীয় সরকার বা পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের পর ফলাফল গণনা শুরু হবে। রাজনৈতিক কারণেই এমন পোস্ট ব্যবহার করায় পোস্টকারীর বিরুদ্ধে কেউ কেউ আইনি ব্যবস্থা নেবেন বলেও উল্লেখ করেন পোস্টটির মন্তব্যের তালিকায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০