সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ ইং ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি


আকাশবার্তা ডেস্ক :

ইত্তেফাকের হীরক জয়ন্তী পেরিয়ে ৬৪তম বর্ষে পর্দাপণ উপলক্ষ্যে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে শনিবার সকালে একটি র‌্যালি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে  আলোচনা সভায় মিলিত হয়। শুরুতে কেক কেটে ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
পরে আলোচনা সভায় ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিঞা মো. গোলাম ফারুক পিংকু।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য অফিসার মো. আবদুল্যাহ আল মামুন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা, রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁঞা আজাদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ইত্তেফাকের রামগঞ্জ উপজেলা প্রতিনিধি জাকির হোসেন মোস্তান ও রায়পুর উপজেলা প্রতিনিধি এম আর সুমন। এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া ও তাঁর পরিবারবর্গকে। নির্মাণ শৈলীকে যারা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছেন তাদের অন্যতম প্রয়াত মজলুম জননেতা মাও. আবদুল হামিদ খান ভাসানী ও গণতন্ত্রের মানষপুত্র প্রয়াত হোসেন শহীদ সোহরাওর্দীকে স্মরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০