আন্তর্জাতিক ডেস্ক :
গতকাল রোববার (২০ মে) সৌদি আরবের মক্কা-মদিনা রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।
পবিত্র ওমরাহ হাজীদের বহনকারী একটি বাস উল্টে গেলে এই হতাহতের ঘটনা। হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে।
সৌদি আরবের কর্মকর্তারা বলছেন, ওই সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাচ্ছেন তারা। তবে আহত ব্যক্তিদের দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সৌদি আরবের সিভিল ডিফেন্সের মুখপাত্র খালেদ আল-ছাহলি জানিয়েছেন, রোববার সকাল ১০টার দিকে দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিলো ৯৬ ব্রিজের কাছে উল্টে যায়। এসময় এই হতাহতের ঘটনা ঘটে।
এএইচ/আমার সংবাদ