সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিমানবাহিনীর বেকারিতে কাজ শুরু সেই ভ্যানচালকের

আকাশবার্তা ডেস্ক :

রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বহনকারী কিশোর ভ্যানচালক ইমাম শেখ বাংলাদেশ বিমানবাহিনীর বেকারিতে অস্থায়ী ভিত্তিতে চাকরি পেয়েছে।বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে বিমানবাহিনীর যশোর ঘাঁটির ফ্যালকন বেকারিতে ‘সরবরাহকারী’ হিসেবে যোগ দিয়েছে সে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ইমাম শেখ জানায়, বুধবার চাকরিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তার। বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছে সে। এখানে ইমাম শেখ মাসিক বেতন পাবে ৭ হাজার ৯৮৪ টাকা।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি এলাকার ১ নম্বর গেট থেকে পরিবারের সদস্যসহ প্রধানমন্ত্রীকে ভ্যানে করে তার বাসভবনে নিয়ে যায় ইমাম শেখ। সে ছবিটি সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতারাতি খ্যাতি ছড়িয়ে পড়ে ইমামের।
এজন্য দারুণ উচ্ছ্বসিত হলেও ইমাম সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চাকরির কথা বলতে চেয়েও চক্ষু-লজ্জার কারণে পারেনি। পরে ইমাম শেখের চাকরির বিষয়টি বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করে। এরপর প্রধানমন্ত্রীর কাছে ইমামের চাকরির প্রত্যাশার কথা সবাই জানতে পারে।

সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ২৮ জানুয়ারি যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি কর্তৃপক্ষ ইমাম শেখকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর পরদিন ২৯ জানুয়ারি বিমান ঘাঁটির প্রতিনিধিরা ইমামের বাড়িতে যান এবং এ বিষয়ে আলাপ করেন। সেদিনই ইমাম শেখ ও তার ভ্যানটি নিয়ে প্রতিনিধি দলটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির উদ্দেশ্যে রওনা হয়। বিমান ঘাঁটিতে আনুষ্ঠানিকতা শেষে ৩০ জানুয়ারি সকালে বাড়িতে ফিরে আসে ইমাম। দরকারি কাগজপত্র নিয়ে ৩১ জানুয়ারি আবার বিমান ঘাঁটিতে ফিরে যায় সে। এরপর ১ ফেব্রুয়ারি তার চাকরিতে যোগদানের আনুষ্ঠানিকতা শেষে ২ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে দিয়েছে ইমাম।

এদিকে জানা গেছে, প্রধানমন্ত্রী যে ভ্যানটিতে করে ঘুরেছেন, সেটা জাদুঘরে নেওয়া হয়েছে। এ জন্য ভ্যানটি উপযুক্ত দাম দিয়ে কিনে নিয়েছে বিমানবাহিনী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930