সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগর হাসপাতালে কে এই বৃদ্ধ?

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এই বৃদ্ধ মানুষটি কে? তিনি কথা বলতে পারেন না। তবে তার আকুতি স্বজনদের কাছে ফেরার। উপজেলা প্রশাসন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বৃদ্ধকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে চেষ্টা অব্যাহত রেখেছেন।

রোববার (২০ মে) সন্ধ্যায় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। এরআগে গত ১৪ মে রাতে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এরপর থেকে এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ওই বৃদ্ধকে কমলনগর থানা পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ধারণা করা হচ্ছে বৃদ্ধ পূর্বে কখনো স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হওয়ায় কথা বলতে পারছেন না। তিনি বার্ধক্যজতিন রোগেও ভুগছেন। তাকে স্বজনদের কাছে পৌছে দিতে চেষ্টা করা হচ্ছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবগত করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31