সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

২৭ রমজান থেকে ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে

আকাশবার্তা ডেস্ক :


ঈদুল ফিতরকে সামনে রেখে ২৭ রমজান থেকে টানা ৯ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার(২২ মে) মুন্সীগঞ্জের গজারিয়ায় দ্বিতীয় মেঘনা সেতুর নির্মাণ সাইটে ‘ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ’ শীর্ষক এক সভায় এ কথা জানান তিনি।মন্ত্রী বলেন, ঈদের দিন, তার আগের চারদিন ও পরের চারদিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে কথা হয়েছে। তিনি এটা আনুষ্ঠানিকভাবে জানাবেন।

গত কয়েক মাস ধরে দেশের সিএনজি স্টেশনগুলোতে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছিল। রমজানের শুরু থেকে সেটা দুই ঘণ্টা বাড়িয়ে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়। ঈদের চারদিন পর থেকে আবারও বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

ঈদের ছুটি শুরুর আগে ৮ জুনের মধ্যে সব রাস্তার প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, যেখানে যেখানে রিপেয়ার দরকার, সেটা এর মধ্যে করতে হবে। রাস্তা সংস্কারে উদাসীনতা সহ্য করা হবে না। এক্ষেত্রে বৃষ্টি যেন অজুহাত না হয়। বৃষ্টি হলেও কাজ শেষ করার জন্য ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

এবার ১৬ জুন ঈদুল ফিতর হতে পারে। সে অনুযায়ী ঈদের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ১৭ জুন। ঈদযাত্রার ঘরমুখো যাত্রীদের পথে পথে যাতে বিশৃঙ্খলা বা যানজটের কবলে পড়তে না হয় সেদিকে নজর রাখতে পুলিশ ও সড়ক-মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানান মন্ত্রী।

পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এমপি-মন্ত্রী বা ভিআইপি যিনিই হোন, কোনো অবস্থাতেই রংসাইডে চলতে দেওয়া হবে না। মুখের দিকে তাকাবেন না, ধরে ফেলবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন।

সভায় স্থানীয় সংসদ সদস্য নাসিম ওসমান, সড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি; নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930