প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের রামগতিতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ মে) সকালে উপজেলার বড়খেরী এলাকা থেকে সিরাজুল ইসলাম নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সিরাজ একই এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে।
অপরদিকে সকালে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় আবির হোসেন (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। আবির হোসেন বড়খেরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ মুর্তজার ছেলে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিছুল হক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রামগতিতে সিরাজুল ইসলাম নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
একইদিন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বড়খেরী এলাকার মারকাজুল উলুম নুরানী মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্র মো. আবির হোসেন ব্যাটারী চালিত অটো রিকশা চাপায় নিহত হয়। বিবিরহাট সংলগ্ন তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা চালককে আটক করেন।