বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিকে। ছবি : রয়টার্স

আইসল্যান্ডে ২২ ঘণ্টা পর ইফতার!

আন্তর্জাতিক ডেস্ক :


আইসল্যান্ডে বছরের এই সময়ে দিন থাকে অনেক দীর্ঘ। কয়েক দিন পর দিন আরও দীর্ঘ হবে। পবিত্র রমজানের সময় আইসল্যান্ডে তাই রোজা রাখতে হয় দীর্ঘ সময়। এখন দিনের ব্যাপ্তি প্রায় ১৯ ঘণ্টা। সেই হিসাবে রোজাও রাখতে হচ্ছে ওই সময় পর্যন্ত। সেখানে যাঁরা রোজা রাখছেন, রমজানের শেষের দিকে তাঁদের দীর্ঘ ২২ ঘণ্টা রোজা রাখতে হবে।

যেসব দেশে রোজা দীর্ঘ সময় ধরে পালন করা হয়, আজ শুক্রবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে জানানো হয়, রমজানের শেষের দিকে আইসল্যান্ডে রোজার সময় ২২ ঘণ্টা হবে।

প্রতিবেদনে বলা হয়, আইসল্যান্ডে এখন রাত ১১ টার দিকে সূর্য অস্ত যায়। সূর্যোদয় হয় ভোর ৪টায়। রোজা রাখেন এমন মুসলিম ব্যক্তিরা সেখানে খুব অল্প সময় পান খাওয়ার জন্য।

সুলেমান নামে এক পাকিস্তানি পাঁচ বছর আগে নিজ দেশ থেকে আইসল্যান্ডে আসেন। তিনি জানান, ধর্মীয় বিধান অনুসারে তিনি রোজা পালন করেন। এ কারণে দীর্ঘ সময়ের জন্য রোজা রাখলেও তাঁর কষ্ট হয় না। বিশ্বাসের কারণে এটাকে স্বাভাবিকই মনে হয়। এটা দৈনন্দিন কাজের অংশ হয়ে দাঁড়িয়েছে। সাহরির সময় তিনি দধির সঙ্গে শুধু ফল খান।

আইসল্যান্ডে সুলেমান স্ত্রী ও শিশুপুত্র নিয়ে বাস করছেন। স্ত্রী জারা সন্তানসম্ভবা। তাই তিনি রোজা রাখতে পারছেন না। তবে রোজা না রাখলেও পবিত্র রমজানের ফজিলত পেতে সাহরির সময় ওঠেন এবং নামাজ আদায় করেন বলে জানিয়েছেন।

আইসল্যান্ডে এক হাজারের বেশি মুসলিম রয়েছে। তবে তাঁদের সবাই যে রোজা পালন করে, তা নয়। আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিকে ছোট্ট একটি কমিউনিটিতে মসজিদে ইমামতি করেন আইসল্যান্ডের বাসিন্দা মনসুর। তিনি পবিত্র কোরআনের আয়াত তুলে ধরে বলেন, আল্লাহ আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন।

রেইকজাভিকে একটি কাবাব রেস্তোরাঁর মালিক ইয়ামান। তিনি ক্রেতার জন্য সারাক্ষণ খাবার তৈরি করলেও রোজা রাখার কারণে নিজে খান না। বললেন, সারাক্ষণ খাবারের মধ্যে থাকলে অবশ্যই খিদে অনুভূত হয়। তাঁর মতে, দীর্ঘ সময় ধরে রোজা রাখা কিছুটা কঠিন হলেও মুসলিম হিসেবে তিনি তা পালন করছেন। রোজা তাঁকে রাখতে হবে বলে তিনি মনে করেন। এ জন্য তাঁর কষ্ট হয় না।

আইসল্যান্ডে ইসলামিক কালচারাল সেন্টারে মেঝেতে কাপড় বিছিয়ে ইফতার পরিবেশন করা হয়। আজানের পর একসঙ্গে সেখানে ইফতার করেন অনেকে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০