বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

যাত্রীর জুতার সোলে এক কেজি সোনা

আকাশবার্তা ডেস্ক :


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্টে অভিযান চালিয়ে এক কেজি সোনাসহ এক পাচারকারীকে আটক করেছে শুল্ক-গোয়েন্দা বিভাগ। যশোর ও বেনাপোল থেকে আসা শুল্ক-গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা আজ শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করেন। আটক করা সোনার দাম ৫০ লাখ টাকা।

আটক যাত্রীর নাম আবদুল মোতালেব (৫৩)। তিনি গাজীপুর জেলার টঙ্গী উপজেলার মনুনগর মনসুর আলী রোডের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ভারতে যাচ্ছিলেন।

দর্শনা শুল্ক বিভাগের তত্ত্বাবধায়ক সনজিত কুমার জানান, যশোর ও বেনাপোল শুল্ক-গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্তের নেতৃত্বে একটি বিশেষ দল আজ সকালে দর্শনা চেকপোস্টে অভিযান চালায়। এ সময় সন্দেহ হওয়ায় যাত্রী আবদুল মোতালেবকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদ চলে। একপর্যায়ে জুতার সোলে বিশেষ কায়দায় রাখা সোনার বার বের করে দেন তিনি। উদ্ধার হয় সাড়ে নয়টি বার, যার ওজন এক কেজি।

শুল্ক বিভাগের ওই কর্মকর্তা জানান, আটক আবদুল মোতালেবকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। সোনার বারগুলো দর্শনা কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০