বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নেতা হতে বিলবোর্ড লাগেনা : ওবায়দুল কাদের

নোয়াখালী সংবাদদাতা :


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মিলনায়তনে রোববার বিকালে আওয়ামীলীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় মন্ত্রী বলেন, নেতা হতে বিলবোর্ড পেষ্টুন লাগেনা। আমি দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরও কোন সংবর্ধনা নিইনি। কোন বিলবোর্ড, ব্যানার পেস্টুন বা গেইট নির্মাণ করতে দিইনি। অথচ কেউ কেউ আমার ছবি ব্যবহার করে এবং আমার নেত্রীর ছবি ব্যবহার করে বড় বড় বিলবোর্ড টাঙ্গিয়ে রেখেছেন। এ বিলবোর্ডগুলো আপনারা আপনাদের নিজদায়িত্বে নামিয়ে ফেলুন নতুবা আমি নামিয়ে ফেলবো।

ওবায়দুল কাদের বলেন, আপনাদের সাথে আমার সম্পর্ক, চির অমলিন। আমি সুখের সময়েও আপনাদের পাশে ছিলাম, আছি এবং দুখের সময়েও থাকবো। এ বন্ধন কোনদিন ছিঁড়বেনা। মন্ত্রী আরো বলেন, কেউ কেউ ধর্মীয় অনুষ্ঠানে এবং মসজিদে নেতিবাচক ও বিদ্বেষমূলক বক্তব্য রাখেন। এ ধরণের কর্মকান্ড ধর্মীয় উম্মাদনা ছড়ায়, সুতরাং এ ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়ার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ দলীয় নেতৃবৃন্দ।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১