সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সারওয়ারের প্রস্তাবে ‘ক্ষমা’ চাইলেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :


নোবেল পুরস্কার পেতে এখনই লবিংসহ নানা প্রক্রিয়া শুরু করতে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি এটি কখনও করবেন না। বলেছেন, জনগণের টাকা এভাবে খরচ করার মতো মানসিকতা তার নেই।

বুধবার বিকালে গণভবনে করা সংবাদ সম্মেলনে সমকাল সম্পাদক প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কারের জন্য লবিস্ট নিয়োগ করার আহ্বান জানান। জবাবে শেখ হাসিনা এ কথা বলেন।

পশ্চিমবঙ্গের চুরুলিয়ার নজরুল বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি’লিট ডিগ্রিসহ বেশ কিছু আন্তর্জাতিক সম্মাননার বিষয়ে উল্লেখ করে সমকাল সম্পাদক বলেন, ‘যে পুরস্কারটি আপনি প্রাপ্য হয়েছেন, সেটা আপনি পাননি। নোবেল শান্তি পুরস্কার।’

‘না আমার দরকার নেই’, জবাব দেন শেখ হাসিনা।

গোলাম সারওয়ার বলেন, ‘কিন্তু আমি বলি, আপনি প্রাপ্যতা অর্জন করেছেন। এই পুরস্কার কিন্তু একটা পদ্ধতির মধ্য দিয়ে আগায়। আপনি চান কি না চান, সেটা ধর্তব্যের মধ্যে নয়। এটা পদ্ধতি অনুসরণ করতে হয়। লবিস্ট আছে, নানাভাবে। এখনই সময়টি চলছে। অনেক প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা অনুসরণ না করলে হবে না। আমার আহ্বান থাকবে এখনই প্রক্রিয়াটি অসুসরণ করি।’

‘এই পুরস্কার এমনিতে আসবে না, কখনও আসবে না। আমার আহ্বান থাকবে এই প্রক্রিয়াটুকু আমরা শুরু করি।’

প্রধানমন্ত্রী জবাব দেন: ‘আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ধরনের প্রক্রিয়া চালানোর কোনো প্রবৃত্তি আমার নাই।’

‘আর লবিস্ট রেখে পুরস্কার পাওয়া… প্রথম কথা লবিস্ট রাখার মতো আর্থিক সামর্থ্য আমার নাই। আর থাকলেও বা কেউ করলেও আমি সমর্থন করব না, করি না।’

‘আমার কাছে বহুবার পৃথিবীর বহু দেশ থেকে প্রস্তাব গেছে, আমি কোনোদিন কোনো চিন্তাও করিনি, চাইওনি।’ ‘আমার সবচেয়ে পুরস্কার বাংলাদেশের মানুষকে দুই বেলা পেট ভরে খেতে দিতে পারলাম কি না। তারা শান্তি পেল কি না, সেটাই বড় কথা।’

‘কিন্তু গরিবের ওপর, অন্যের টাকা, সুদের টাকা নিয়ে নিজে অর্থ করে আবার ওই টাকায় লবিস্ট নিয়োগ করে নোবেল পুরস্কার পাওয়ার কোনো ইচ্ছা আমার নাই।’

আন্তর্জাতিক নানা পুরস্কার ও ডিগ্রির বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘আজ পর্যন্ত যতগুলো পুরস্কার পেয়েছি, তার কোনোটার জন্য আমার কোনো চাহিদা ছিল না, আমি চাইওনি, জানিও না।’

‘এখনও অনেক প্রস্তাব আছে আমার কাছে। আমি এর পেছনে ছুটিও না।’

নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘হ্যাঁ, নজরুলেরটায় গিয়েছি। এ কারণে যে কবি নজরুল আমাদের কাছে আলাদা মর্যাদার। তিনি শুধু করি না, তিনি শিল্পী, তিনি সাহিত্যিক, তিনি সব কিছু।’

‘আমার অনেক ডিগ্রির মধ্যে এর সম্মান অনেক উঁচু। আর নোবেল প্রাইজ অর্জনের প্রক্রিয়া করার দরকার নই।’

এএইচ/ঢাকা টাইমস

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১