সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুর-৩ আসনে আ.লীগ মনোনয়ন প্রত্যাশী গোলাম ফারুক পিংকুর ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর-৩ (চন্দ্রগঞ্জ-আংশিক সদর) সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর ব্যক্তিগত উদ্যোগে দলীয় আলোচনা সভা ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা সদরের হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ, দলের অন্যান্য অঙ্গ-সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ তৃণমূলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের জেলা সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহিম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক ছাবির আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জেলা মহিলা পরিষদের নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বীনা রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, তরুণ আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন মুন্না প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিজন বিহারী ঘোষ।

আলোচনায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসন থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু দলের মনোনয়ন প্রত্যাশী একজন যোগ্য প্রার্থী। তাঁর নেতৃত্বে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ পৌর নির্বাচনে সকল চেয়ারম্যান ও মেয়র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাই আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনে আওয়ামীলীগের যোগ্য মনোনয়ন প্রত্যাশী গোলাম ফারুক পিংকুকে দলের মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি জোর দাবী জানান বক্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930