মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে আমীন আমীন ধ্বনিতে শেষ হলো বিশ্ব ইজতেমা

আকাশবার্তা ডেস্ক :

আখেরী মোনাজাতের মধ্যদিয়ে রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর অঞ্চলের তিনদিনের জেলা ইজতেমা শেষ হয়েছে। মোনাজাতে লক্ষ্মীপুর জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দুই লক্ষাধিক মুসল্লির আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ইজতেমা ময়দান। মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মো. জুবায়ের। এ সময় দেশ ও বিশ্বের সকল মুসলমানের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এ ইজতেমায় জর্দান ও ভারতের ২টি তাবলিগ জামাতও অংশ নেয়। এছাড়া তিনদিনের এই বিশ্ব ইজতেমায় শরীক হন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামাল, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীয়ত চেয়ারম্যান প্রার্থী শামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী, জেলা জজকোর্ট এর পিপি এ্যাড. জসীম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গত শুক্রবার শুরু হওয়া লক্ষ্মীপুর সদরের ভবাণীগঞ্জ সুতার গোপটায় তিনদিনের এ বিশ্ব ইজতেমার শেষ দিন ছিল রোববার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১