সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আরিফুল ইয়াকুব রনির (২৪) বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়। তিনি পরিবারের সাথে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করছিলেন।বৃহস্পতিবার (০৭জুন) রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ফ্লাটবুশ এলাকায় এ হতাহতের ঘটনায় আরও এক বাংলাদেশি ছুরিকাঘাতে আহত হয়েছেন।

নিউইয়র্কের পুলিশ প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানায়, ৫৫০ ওসেন এভিনিউতে অবস্থিত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে অন্তত চার যুবক ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে রনিকে গুলি করা হয়। একই সময়ে রনির সাথে থাকা আরেক বাংলাদেশি যুবককেও ছুরিকাঘাত করা হয়। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

নিউইয়র্ক পুলিশ আরও জানায়, সংবাদ পেয়ে অ্যাম্বুলেন্স এসে রনিকে কিংস কাউন্টি হাসপাতালের জরুরী বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত আরেক বাংলাদেশিকে নেওয়া হয়েছে মায়মনিডেস হাসপাতালে। তার নাম এখন পর্যন্ত জানা যায়নি।

নিহত রনির খালু ফরহাদ হোসেন জানান, রনি ট্যাক্সি চালিয়ে লেখাপড়ার খরচ নির্বাহ করতেন। কী কারণে ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে গিয়েছিল এবং তার সাথে থাকা যুবকটিই বা কে, তা এখন পর্যন্ত তারা জানতে পারেননি।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করার সাথে সাথে গ্রেপ্তারের প্রক্রিয়াও চলছে। সর্বসাধারণের সহায়তা চেয়ে পুলিশ একটি হটলাইন নম্বর চালু করেছে :১-৮০০-৫৭৭-৮৪৭৭।
রনির নামাজে জানাজা হবে স্থানীয় সময় শনিবার ৯ জুন স্থানীয় যোহর নামাযের পর চাচ-ম্যাকডোনাল্ডে দারুর জান্নাহ মসজিদে।

এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31