সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

যথোপযুক্ত আইন ও পারিবারিক শাসন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় -সবুজ বাংলাদেশের সেমিনারে বক্তারা

আকাশবার্তা ডেস্ক :


যথোপযুক্ত আইন প্রণয়ন, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং পারিবারিক শাসন ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় জনসচেতনতা মূলক প্রচারাভিযানসহ জনসম্পৃক্ততা বাড়াতে হবে এবং আইনের মাধ্যমে মাদকসেবী ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’ চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে মাদকবিরোধী এক সেমিনারে আগত অতিথিরা এসব কথা বলেন।

বুধবার (১৩ জুন) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারস্থ হিমালয় কফিশপে মাদকবিরোধী সেমিনার ও ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

‘সবুজ বাংলাদেশ’ চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর ফেরদৌসি বেগম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহীন আলম, সহ-সভাপতি একেএম মাহবুবুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু।

সবুজিয়ান আফসার উদ্দিন জনির উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সজিব হোসেন শুভ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক শাহাদাত হোসেন দিপুসহ অন্যান্যরা।

চন্দ্রগঞ্জ থানার সাব ইন্সপেক্টর ফেরদৌসি বেগম বলেন, মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্য দাতার নাম গোপন রেখে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা নিবে।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন বলেন, অ্যানকাউন্টার-ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ এসব সাময়িক সমাধান হলেও মাদক নির্মূল হবেনা। মাদক নির্মূল করতে হলে ধর্মীয় অনুশাসন সম্পর্কে মসজিদসহ ধর্মীয় উপাসনালয়ে যার যার ধর্মানুসারে আলোচনার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে, সন্তানদের প্রতি পারিবারিক শাসন ও নজরদারি নিশ্চিত করতে হবে এবং জামিন অযোগ্য ধারাসহ সর্বোচ্চ মৃত্যুদন্ডের বিধান রেখে আইন প্রণয়ন করতে হবে। তাহলে মাদক নির্মূলে সুদূরপ্রসারী আশাব্যঞ্জক একটি সমাধান সম্ভব হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930