সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

লক্ষ্মীপুরে বিমানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। তাঁর হাতকে শক্তিশালী করলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে সর্বস্তরের মানুষদের ইফতার ও দোয়া মাহফিলে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সবার প্রতি এ আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, পৌরসভার মেয়র আবু তাহের, কুয়েত আওয়ামীলীগের আহ্বায়ক কাজী শহীদ ইসলাম পাপুলসহ সমাজের বিভিন্নস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে দেশ জাতির উন্নতি সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31