সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নারী ‘মাদক বিক্রেতার’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :


গত এক মাসে মাদকবিরোধী অভিযানে দেড়শ জনের মতো নিহত হলেও কোনো নারীর মৃত্যুর ঘটনা এটাই প্রথম। নিহত রেহেনা আক্তারের (৩৮) বাড়ি ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায়।

রেহেনার নামে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সাতটি মাদকের মামলা রয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমানের ভাষ্য।

তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে রোববার ভোরে সদর উপজেলার গন্দ্রপা এলাকা থেকে রেহেনোর লাশ তারা উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

“মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দুই পক্ষের সংঘর্ষে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ওসি বলেন, নগরীর একটি সিনেমা হলের পেছনে ‘মাদকের ব্যবসা করতেন’ রেহেনা। গত ৩১ মে ওই এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান চালালে রেহেনা পালিয়ে যান।

পরে সেখান থেকে রেহানার তার ভাই বিল্লাল, পার্থ, রুবেল ও ছোট বোন শরীফাসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

চলমান মাদকবিরোধী অভিযানের শুরুতে অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে ‘মাদক বিক্রেতাদের’ নিহত হওয়ার খবর আইনশৃঙ্খলা বাহিনী দিচ্ছিল।

তা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তোলার পর এখন ‘মাদক বিক্রেতাদের নিজেদের গোলাগুলিতে’ নিহতের কথাই বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

সূত্র : বিডিনিউজ২৪.কম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930