শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

জ্ঞানতাপস অধ্যক্ষ আবদুল মোতালেবকে সংবর্ধনা

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জ্ঞানতাপস আবদুল মোতালেবকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুন) দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রাক্তণ ছাত্রছাত্রীবৃন্দ।

উপকূল ডিগ্রী কলেজের প্রথম ব্যাচের ছাত্র ও কমলনগর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ফজলুল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, হাজিরহাট হামেদিয়া ফাজেল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সামছুল কবির, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন, গবেষক ড. ফজলুল করিম, অধ্যাপক জামাল হোসেন তালুকদার, আইয়ুবনগর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী সিরাজুল ইসলাম বাবুল (আইয়ুব), ব্যবসায়ী সোহেব হোসেন বাবলু প্রমূুখ।

এ সময় প্রাক্তণ ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন, আমজাদ হোসেন আমু, মিরাজ হোসেন শান্ত, মোঃ সুমন এবং মোঃ রাকিব হোসেন সোহেল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং বক্তারা তাদের বক্তব্যে অধ্যক্ষ মোঃ আবদুল মোতালেবের বিভিন্ন প্রশংসনীয় অবদানের কথা স্মরণ করে তাঁকে এ এলাকার শিক্ষা বিস্তারে জ্ঞানতাপস বলে সম্ভোধন করেন।

প্রসঙ্গত, সাংবাদিক ও ভাষা সৈনিক মরহুম সাংবাদিক সানা উল্লাহ নুরী, অধ্যাপক নুরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল বারাকাত দুলাল, ব্যবসায়ী এম এ কালাম, এডভোকেট খায়ের এজাজ মাসুদ প্রমূখ ব্যক্তিবর্গের উদ্যোগে ১৯৯০ সালে সাবেক রামগতি ও বর্তমান কমলনগর উপজেলায় প্রথম কলেজ হিসাবে আত্মপ্রকাশ করে হাজিরহাট উপকূল কলেজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮