বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিশ্বকাপে যৌন আক্রমণ!

স্পোর্টস ডেস্ক  :


মহিলা সাংবাদিককে বিশ্বকাপের লাইভ কভারেজ চলাকালীন যৌন হেনস্থা নিয়ে রাশিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সরাসরি সম্প্রচার চলাকালীন একজন অপরিচিত যেভাবে অশালীন আচরণ করেছেন, তার পর প্রশ্ন উঠছে মহিলা সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও। এবং তা সার্বিকভাবে বিশ্বকাপের নিরাপত্তাকেই দাঁড় করাচ্ছে প্রশ্নের মুখে। ঘটনাটি ঘটেছে সারানস্ক শহরে। জুলিয়েথ গঞ্জালেজ থেরান নামে কলম্বিয়ার এক মহিলা সাংবাদিক সরাসরি সম্প্রচারে ছিলেন।
তিনি কাজ করছিলেন এক জার্মান টিভির স্প্যানিশ নিউজ চ্যানেলের হয়ে। কথা বলার সময়ই ফ্রেমে ঢুকে আসেন এক বড়সড় চেহারার ব্যক্তি। করেন শ্লীলতাহানি। চুম্বন করেন গালেও। তারপর হাসিমুখে বেরিয়ে যান। জুলিয়েথ ওই পরিস্থিতিতেও পেশাদারি কর্তব্য পালন করেন। জার্মান টিভির তরফে পরে ইনস্টাগ্রামে এই ঘটনার ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তারা এটাকে যৌন আক্রমণ হিসেবে চিহ্নিত করেছে।জুলিয়েথও পরে এই ঘটনার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, রেস্টপেক্ট করুন। এমন আচরণ মোটেই কাম্য নয়। আমরা সবাই পেশাদার, সমান মূল্যবান। ফুটবল থেকে আনন্দ আমিও পাই। তবে কতটা আনন্দ করা যায়, তার সীমা জানতে হবে। তা যেন মাত্রাছাড়া হয়ে হেনস্থা না হয়ে ওঠে।
পরে এই ব্যাপারে জার্মান টিভিতে আলোচনায় তিনি বলেন, সম্প্রচারের জন্য দু’ঘন্টা ধরে আমি ওখানে প্রস্তুতি নিয়েছিলাম। তখন কোনও বাধা পাইনি।আমরা যখন লাইভ করছিলাম, তখন এই ব্যক্তি পরিস্থিতির সুযোগ নেন। কিন্তু, পরে আমি ওখানে খুঁজেও তাঁকে দেখতে পাইনি। অনেক সময়েই মহিলা সাংবাদিকরা এমন ঘটনার কথা প্রকাশ্যে আনেন না। তবে গত কয়েক বছরে মহিলা সাংবাদিকদের ওপর হেনস্থা বেড়ে গিয়েছে। কয়েক বছর আগে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ চলাকালীন সীমানার ধারে এক মহিলা সাংবাদিককে ডোন্ট ব্লাশ বেবি বলেছিলেন ক্যারিবিয়ান মহাতারকা ক্রিস গেইল। যা নিয়ে প্রবল বিতর্কও হয়েছিল। শাস্তির মুখে পড়তে হয়েছিল ‘ইউনিভার্স বস’ গেইলকে। রাশিয়ার ঘটনার পরিপ্রেক্ষিত অবশ্য আলাদা। এখানে ফুটবলপ্রেমীর হাতে লাঞ্ছনার মুখে পড়তে হয়েছে মহিলা সাংবাদিককে। আর সেটাও প্রকাশ্যে, দিনের আলোয় সরাসরি সম্প্রচার চলাকালনীন। ফলে এই ঘটনা বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১