বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ফুটবলারের মাধ্যমে প্র্যাগনেন্ট হলে পুরস্কার!

 স্পোর্টস ডেস্ক  :


কোনো রাশিয়ান নারী বিশ্বকাপে খেলা কোনো বিদেশী খেলোয়াড়ের মাধ্যমে প্র্যাগনেন্ট হতে পারলে তাকে ৩০ লাখ রুবল (৩৬ হাজার পাউন্ড; ৪৭ হাজার ডলার) ও ফ্রিতে আজীবন হুপার বার্গার দেওয়া হবে।

রুশ নারীদের নিয়ে একটি বিতর্কিত বিজ্ঞাপন দেওয়ার পর তার জন্য ক্ষমা প্রার্থনা করেছে ফাস্ট ফুড চেইন বার্গার কিং’য়ের রাশিয়ান বিভাগ। বিশ্বকাপ ফুটবল ঘিরে এ বিজ্ঞাপন নিয়ে সমালোচনার মুখে বার্গার কিং কর্তৃপক্ষ তা সরিয়ে নিতে বাধ্য হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বিজ্ঞাপনটিতে বলা হয়েছিল, যে নারী ফুটবলারের জিন শরীরে বহন করবে, সে রাশিয়ান দলের ভবিষ্যত প্রজন্মের সাফল্যের প্রবর্তক হবে। বিষয়টিতে নিয়ে সামাজিক মাধ্যম টেলিগ্রামে একটি নারীবাদী সংস্থা মন্তব্য করে, আমাদের সমাজে নারীদের অবস্থানের প্রতিফলন এই বিজ্ঞাপন।

বিবিসি বলছে, বিজ্ঞাপন ও মিডিয়ায় রুশ নারীদের যৌন শিকারী হিসেবে উপস্থাপন করা হয়। ক্রেমলিন সমর্থিত গণমাধ্যমের লেখায় রুশ নারীরা কিভাবে ‘বিদেশিদের প্রলোভন’ দেখাতে পারেন তা বিশেষভাবে চিত্রায়ন করা হয়।

রুশ নারীরা কীভাবে বিদেশিদের প্রলুব্ধ করতে পারেন তা নিয়ে ব্যাপক বিশ্লেষণও করা হয় বিভিন্ন পত্রপত্রিকায়। এই ধারার আলোচনা কিন্তু কমিউনিস্ট পরবর্তী রাশিয়ায় খুব একটা নতুন নয়। নারীবাদী মতবাদ রাশিয়ায় খুব একটা শোন যায় না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, লিঙ্গ বৈষম্য নিয়ে রাশিয়ান টিভির অনুষ্ঠানগুলো গতানুগতিকের বাইরে খুব একটা সরব নয়। এমনকি কোনো অনুষ্ঠান যদি নারীবাদ বিষয়ে একটু সোচ্চারও হয়, সেটিকে রাশিয়ান ঐতিহ্যের বিরুদ্ধে পশ্চিমা ষড়যন্ত্র বলে সমালোচনা করা হয়।

এতকিছুর পরও এসবের বিরুদ্ধে রুশ নারীদের পক্ষ থেকে খুব একটা প্রতিবাদ দেখা যায় না। নারী অধিকার কর্মী অ্যালিওনা পোপোভা বলেন, রুশ নারীদের মধ্যে দৃঢ়তার অভাব রয়েছে।

তিনি বলেন, পুরুষরা যখন নারীকে দেহসর্বস্ব উপাধি দেয়, যৌন হয়রানির পক্ষে অজুহাত খোঁজে আর পারিবারিক সহিংসতার জন্যও নারীকেই দোষারোপ করে, তখন নারীরাও বিশ্বাস করা শুরু করে যে সেগুলোই আসলে সত্যি এবং এটিই নিয়ম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১