সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক শাহাদাত। ছবি-র‌্যাব কর্তৃক সরবরাহকৃত

বেগমগঞ্জে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী শাহাদাতসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে সাজা

নিজস্ব প্রতিবেদক :


সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে নোয়াখালীর বেগমগঞ্জে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী শাহাদাতসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শনিবার রাতে উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। রোববার সকালে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার নরেশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-১১ কর্তৃক সরবরাহকৃত ছবি।

র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে একদল র‌্যাব সদস্য নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলাইয়ারপুর ইউপির ভবভদ্রী গ্রামের মৃত আবুল কালামের পুত্র মোঃ শাহাদাত হোসেনকে (৪০) তের পিস ইয়াবা, চৌমুহনী শহরের করিমপুর গ্রামের সিঙ্গার রোডের মৃত চাঁন মিয়ার পুত্র শফিক (৪২) ও সোনাইমুড়ি উপজেলার ভদ্রগঞ্জ গ্রামের মৃত আব্দুল সোবহানের পুত্র মোঃ ইসমাইলকে (৫২) দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।

পরে নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ মোর্শেদ মিশু কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি মোঃ শাহাদাত হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং আসামি শফিক ও ইসমাইলকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930