মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ ইং ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা

 স্পোর্টস ডেস্ক :


আগামীকাল মঙ্গলবার (২৬ জুন) নিজেদের বাঁচা-মরার ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আইসল্যান্ডের সঙ্গে ড্র এবং ক্রোয়েশিয়ার কাছে হারের পর সেই ম্যাচে আলবিসেলেস্তে একাদশে পরিবর্তন আসছে তা ধারণা করা হচ্ছিল। আসছে বড় পরিবর্তনও।

ডু অর ডাই ম্যাচে আর্জেন্টিনা একাদশে আসছে ৫টি পরিবর্তন। ইতিমধ্যে সেই একাদশ ঘষোণা দেয়া হয়ে গেছে। বাদ পড়ছেন গোলরক্ষক উইলি কাবাল্লেরো। তার বদলে আসছেন ফ্রাংকো আরমানি। এছাড়া গ্যাব্রিয়েল মার্কাদো, মার্কোস আকুনা, সার্জিও আগুয়েরো ও ম্যাক্সি মেজা বাদ পড়তে যাচ্ছেন। তাদের পরিবর্তে ঢুকবেন মার্কস রোহো, এভার বানেগা, গঞ্জালো হিগুয়েইন ও এঞ্জেল ডি মারিয়া। আর একবার সাইডবেঞ্চে বসে থাকতে হচ্ছে পরবর্তী মেসিখ্যাত পাওলো দিবালাকে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: ফ্রাংকো আরমানি, এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওতামেন্দি, মার্কস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো পেরেজ, হাভিয়ের মাশ্চেরানো, এভার বানেগা, অ্যাঞ্জেল ডি মারিয়া, গঞ্জাল হিগুয়েইন ও লিওনেল মেসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১