মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতার লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :


“সাবধানে গাড়ী চালান, নিরাপদে থাকুন” এ স্লোগানকে সামনে রেখে (২৯ জানুয়ারী) শুক্রবার লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা বিআরটিএ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক (প্রশাসন) মো. শফিকুল ইসলাম, লক্ষ্মীপুর শাখার সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার প্রমুখ।

এ সময় বিআরটিএ’র অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, জেলা বিভিন্ন পরিবহন মালিক ও সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা হ্রাসে বিআরটিএ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১