রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে ১৪ বছরের কিশোরী আসমা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শাওন হোসেন ও সহযোগী মো. স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে শাওনকে ফেনী ও তার সহযোগী মো. স্বপনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাওন স্থানীয় মহাদেবপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং স্বপন শাকচর গ্রামের হোসেন আহমদের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, আসমা ও শাওনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৯ জুন রাতে আসমার বাড়িতে তার মা বাবার অনুপস্থিতে শাওন প্রবেশ করে। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করে শাওন। পরে বিষয়টি জানাজানির ভয়ে আসমাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়। এ সময় তাকে সহযোগীতা করেন, ওই এলাকার স্বপন। ঘটনার পর তারা পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে জানান থানার ওসি।

প্রসঙ্গত :
গত ৯ জুন (শনিবার) রাতে বাড়ির পাশের পুকুর থেকে আসমার বিবস্ত্র অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন নিহতের বাবা ফয়েজ আহমদ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১