বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে কলম ও ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীন শিক্ষার্থীদের ফুল এবং কলম দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ ছাত্রলীগ। এ সময় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম পা রাখা নবীন ছাত্র-ছাত্রীরা আনন্দ উল্লাস প্রকাশ করে। রোববার (১জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলার কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে প্রথমবর্ষের উদ্বোধনী শ্রেণি কার্যক্রম উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলীর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সদস্য সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান নিজাম, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আনসার উদ্দিন, সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, থানা ছাত্রলীগের নেতা শাহপরান শাকিল ও এম মাসুদুর রহমান প্রমুখ।

পরে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের উদ্যোগে নবীন ছাত্র-ছাত্রীদের স্বাগত জানিয়ে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০