সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সবার দৃষ্টি আজ নেইমারের দিকে

স্পোর্টস ডেস্ক : 


মেসি-রোনালদোর বিদায়ের পর ফুটবলবিশ্ব এখন তাকিয়ে আছে নেইমারের দিকে। মেসি-রোনালদোর ব্যর্থতা ঢাকতে আজ একটা শক্ত অবস্থান নিতে হবে ব্রাজিল অধিনায়ক নেইমারকে। আছে কি নেইমারের শিরদাঁড়ায় সেই জোর? এমন প্রশ্ন এখন ভক্তকুলে। নকআউট পর্বে আজ নেইমাদের প্রতিপক্ষ মেক্সিকো। কোয়াটার ফাইনালের টিকিট পেতে আজ জ্যোতি ছড়িয়ে নেইমারকে জ্বলে উঠতে হবে।
নইলে পরিণতি ভোগ করতে হবে মেসি-রোনালদোর মতোই। কারণ চলতি বিশ্বকাপ পারফরম্যান্স নিরিখে তিনি এখনো কিন্তু তার নামের প্রতি তেমন একটা সুবিচার করতে পারেননি। যতটা না শিরোনামে এসেছেন প্লে-অ্যাক্টিংয়ের জন্য। সমর্থকদের মাঝে এখনো তিনি তেমন একটা দাগ কাটতে পারেননি। কখনো হালকা স্পর্শতেই পড়ে যাওয়া, কখনো আলতো ছোঁয়ায় গড়াগড়ি খাওয়া আবার কখনো নিজে নিজেই বিপক্ষ ফুটবলারকে ধাক্কা মেরে ফাউল জেতার চেষ্টা। সমালোচকরা বলছেন, এসবই নাকি তার দুর্বলতাকে ঢাকতে একটা নয়া কৌশল। এ সুযোগ নিয়ে নেটদুনিয়া ইতোমধ্যেই ভরে গিয়েছে নেইমারের ট্রোলড ভিডিওয়। কিন্তু নেইমারের মতো প্রতিভাবান ফুটবলারের এমন অভিনয় দেখতে চান কী ফুটবলপ্রেমীরা? এতে আদৌ কি কোনো উপকার হচ্ছে দলে? এমন প্রশ্ন সবার।
এ প্রশ্নের উত্তর অন্ধ ব্রাজিল সমর্থকদের কাছেও নেই? খেলা চলাকালীন একাধিকবার ধারাভাষ্যকারদেরও করতে শোনা গিয়েছে এ প্রশ্ন? কে জানে প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবেন শুধু ব্রাজিল অধিনায়ক? বিশেষজ্ঞরা বলছেন, নেইমারের মতো প্রথম সারির তারকাদের কাছ থেকে এ ধরনের প্লে-অ্যাক্টিং প্রত্যাশিত নয়, তার হয়তো আরও দায়িত্বশীল হওয়া উচিত। আজ যেমন নেইমারের দিকে দৃষ্টি সবার তেমনি এশিয়াবাসীর প্রত্যাশা জাপানের জয়। কারণ এটা একটা ইতিহাস হবে সূর্যোদয়ের দেশের জন্য প্রথমবারের মতো কোয়াটারে খেলার। আজ নেইমার কে সতর্ক হয়ে খেলতে হবে কারণ তিনি হলুদ কার্ড সমস্যায় আছেন। আজ কার্ড পেলে আগামী এক ম্যাচ খেলতে পারবেন না তিনি।
এদিকে, ব্রাজিলের এখন সবচেয়ে বড় তারকা কে? নেইমার নাকি কুতিনহো? এমন আলোচনাও হচ্ছে এখন দেশে দেশে। তবে, এক বাক্যে স্বীকার করবেন অনেকেই নেইমারই সেরা। কিন্তু মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসারিও দ্বিমত পোষণ করেছেন এ বিষয়ে। বর্তমানে তার মতে নেইমার নয়, কুতিনহোই ব্রাজিলের সেরা ফুটবলার। এবং সেটা তিনি ব্রাজিলের কোচ তিতেকে বলেছেনও। এ বিষয়ে হুয়ান কার্লোস বলেন, ড্র অনুষ্ঠানে আমার সঙ্গে তিতের কথা হয়েছিল। তখন তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি ব্রাজিলের কোন খেলোয়াড়কে সেরা বলে মনে করি? আমি তাকে বলেছিলাম কুতিনহো অন্যদের চেয়ে এগিয়ে।
ব্রাজিলের আক্রমণ ভাগের খেলোয়াড়দের ট্যালেন্ট নিয়ে কারো সন্দেহ প্রকাশের অবকাশ নেই। নেইমার, ডাগলাস কস্তা, উইলিয়ান অসাধারণ খেলে। তবে আমি মনে করি কুতিন পার্থক্য তৈরি করে দেয়। কারণ সে এমনই একজন খেলোয়াড় যে কিনা সবখানেই খেলতে পারে। কী মিডফিল্ড, কী ফরোয়ার্ড। সে এমনই একজন খেলোয়াড় যে তাকে আমাদের নজরে রাখতে হবে। ব্রাজিলের বিপক্ষের ম্যাচে সে খুবই গুরুত্বপূর্ণ। চলতি বিশ্বকাপে কুতিনহো গুরুত্বপূর্ণ দুটি গোল করেছেন। একটি গোলে করেছেন সহায়তা। দারুণ ছন্দে আছেন তিনি। অন্যদিকে প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে চমক দেখানো মেক্সিকো শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে হার মেনেছে ৩-০ ব্যবধানে। তাতে গ্রুপ রানার্স-আপ হয়ে তারা শেষ ষোলোতে এসেছে।
সামারায় আজ রাত ৮টায় ব্রাজিল-মেক্সিকো আর রোস্তভে রাত ১২টায় কোয়ার্টার ফাইনালের জন্য লড়বে বেলজিয়াম-জাপান। এদিকে, ব্রাজিলের সেরা খেলোয়াড় তো বটেই, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার পিএসজির তারকা নেইমার। তবে সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলার সময় তার হুট-হাট পড়ে যাওয়া নিয়ে ইতোমধ্যে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। গোল ডটকমের একটি ভিডিও ক্যান্টোনার নেইমারকে লাগেজের সঙ্গে তুলনা করা নিয়ে ইতোমধ্যে ঝড় শুরু হয়েছে। ভিডিওতে ক্যান্টোনা বলেন, এটা আমার নতুন লাগেজ, আমি এটাকে ডাকি নেইমার। কারণ এটার রঙ হলুদ। তবে এর মূল বৈশিষ্ট্য হলো, এটাকে হালকা স্পর্শ করলেই ঘণ্টার পর ঘণ্টা ঘুরতে থাকে। পরক্ষণেই অবশ্য নেইমারকে অন্যতম সেরা খেলোয়াড় বলতেও দ্বিধাবোধ করেননি। অবশ্য নেইমার অন্যতম সেরা খেলোয়াড় এবং সেরা অভিনেতাও বটে কিন্তু বারবার এমন করা থেকে সাবধান থেকো। যদি তুমি ডান কাঁধে ব্যথা পাও তাহলে কখনোই তুমি মুখের বাম পাশ ধরে কাঁদতে পারো না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930