বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জাপানকে ০৩-০২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

 স্পোর্টস ডেস্ক :


অবিস্মরণীয় দ্বিতীয়ার্ধ। ৪৮ এবং ৫২ মিনিটে জাপানের এগিয়ে যাওয়া। ৬৯, ৭৪ মিনিটের গোলে বেলজিয়ামের সমতায় ফেরা। আর শেষ মিনিটে নাসের চাডলির গোলে জাপানের হেরে যাওয়া। রাশিয়া বিশ্বকাপ সোমবার (০২জুলাই) রাতে এমনই এক রোমাঞ্চকর ম্যাচ দেখল। এই জয় নিয়ে কোয়ার্টারে ব্রাজিলের বিপক্ষে লড়বে বেলজিয়াম।

প্রথমার্ধে বেলজিয়াম ৫৬ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে। এই সময়ে তারা পাস খেলে ৩১১টি। জাপান খুব একটা পিছিয়ে ছিল না। এশিয়ার দেশটি ৪৪ শতাংশ সময় বল নিয়ন্ত্রণ করার পাশাপাশি ২৪৯টি পাস খেলে।

বেলজিয়াম প্রথম ভালো সুযোগ সৃষ্টি করে ২৬তম মিনিটে। মের্টেন্সের ক্রস ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় সুযোগ আসে রোমেলু লুকাকুর সামনে। কিন্তু তারকা এই খেলোয়াড় দেরি করে ফেলায় প্রতিপক্ষ ডিফেন্ডার ব্লক করে দেন। পরের মিনিটে হ্যাজার্ডের জোরালো শট রুখে দেন জাপান গোলরক্ষক এইজি কাওয়াশিমা।

বিরতির আগে গোলরক্ষক থিবো কর্তোয়ার ভুলে গোল খেতে বসেছিল বেলজিয়াম। বাঁ-দিক থেকে ইউতো নাগাতোমোর শট ছয় গজ বক্সে ফরোয়ার্ড ইউয়া ওসাকোর পায়ে লেগে কর্তোয়ার দিকে যায়। বল ধরতে গেলে তার হাত ফসকে যায়। তবে গতি না থাকায় বিপদ হয়নি। ডাইভ দিয়ে আবার বল ধরতে সক্ষম হন।

দ্বিতীয়ার্ধে ৪৮ আর ৫২ মিনিটে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বেলজিয়াম। ৪৮ মিনিটে গোল করেন জেনকি হারাগুছি। দ্বিতীয় গোলটি তাকাশি ইনুই’র। ৬২তম মিনিটে লুকাকু এক গোল শোধ দেয়ার দারুণ সুযোগ পেয়েও হাতছাড়া করেন। ডানদিক থেকে থমাস মেউনিয়ারের ক্রসে ঠিকমতো মাথা দিতে পারলে গোল পেতে পারতেন।

লুকাকু ৬৮তম মিনিটেও একটি সুযোগ নষ্ট করেন। পরের মিনিটে বেলজিয়ামের ইয়ান ভের্তঘেন অবশ্বাস্য এক হেডে এক গোল শোধ দেন। কর্নার থেকে আসা বল জাপানের ডিবক্সের আকাশে বার কয়েক ঘুরতে থাকে। বাঁদিকে ভের্তঘেনের মাথায় চলে যায় সেটি। দেখেশুনে দূর থেকে জোরালো হেড করেন। বল দূরের পোস্টের কোনা দিয়ে জালে জড়িয়ে যায়।

৭৪তম মিনিটে দ্বিতীয় গোল শোধ দিয়ে ম্যাচে ফিরে আসে বেলজিয়াম। বক্সের বাঁদিক থেকে হ্যাজার্ডের বাঁপায়ের ক্রসে হেড করে জাল খুঁজে নেন মারুয়ান ফেলাইনি। ৮৬তম মিনিটে জাপানকে নির্ঘাত গোলের হাত থেকে বাঁচান তাদের গোলরক্ষক।

পরপর দুটি হেড ঠেকিয়ে দেন। প্রথমে হেড করেন থমাস মেউনিয়ার। সেটি কোনোমতো ফিরিয়ে দেন এইজি কাওয়াশিমা। ফিরতি বল মেউনিয়ার ক্রস পাঠান বক্সের ভেতর। সেখানে ছিলেন লুকাকু। তিনি হেড নেন। এবারও পাঞ্চ করে বেরিয়ে দেন কাওয়াশিমা। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে বক্সের ভেতর থেকে নাসের চাডলি গোল করে বেলজিয়ামকে জয় এনে দেন!

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১