সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মুক্তিযোদ্ধাদের সম্মানে ৩০ লাখ বৃক্ষরোপণ করবে সরকার

আকাশবার্তা ডেস্ক :


মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ৩০ লাখ শহিদের সম্মানে ৩০ লাখ বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৮ জুলাই সারাদেশে একযোগে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে বৃক্ষমেলা উদ্বোধন করবেন। পরিবেশ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৮ জুলাই বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ‘পরিবেশ মেলা ২০১৮’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা’ এবং ‘মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লাখ বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের একই সময়ে সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। স্কুলের আঙিনায় ফলস, ঔষধি, দেশজ প্রজাতির বৃক্ষরোপণ করা হবে। পরিবেশ, বন ও জলরায়ু মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচি মনিটরিং করবে স্থানীয় সরকার বিভাগ। বাস্তবায়নে সহযোগিতা করবে জনপ্রশাসন, তথ্য, প্রাথমিক ও গণশিক্ষা, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো। উপজেলা ও জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে ৬৪ জেলা প্রশাসকের মাধ্যমে ইতোমধ্যে ৩০ লাখ ৭৪ হাজার ২১৪টি চারার চাহিদা পাঠিয়েছেন। এসব চাহিদাপত্র অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। কর্মসূচির ২-৩ দিন আগে চারা সংগ্রহ ও উৎসবের প্রস্তুতি সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।

নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠান ওইদিন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এসব চারা সরবরাহ করা হবে। পুরো কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা কমিটিও দায়িত্বে থাকবেন। প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই সারাদেশে স্থানীয় প্রতিনিধি, সম্ভব হলে স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

এ ব্যাপারে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের নানাভাবে স্মরণ ও সম্মান জানাচ্ছি। এবার বৃক্ষরোপণের মাধ্যমে অন্যরকম একটি সম্মাননা দিতে চাই। নতুন এ উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মানের পাশাপাশি পরিবেশ রক্ষায় যুগান্তকারী হয়ে থাকবে। তিনি বলেন, প্রত্যেক এলাকায় পরিবেশ অনুযায়ী গাছ রোপণ করা হবে। পরিবেশ মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ বিনামূল্যে এ গাছ সরবরাহ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০