বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

টাইব্রেকারে ইংল্যান্ডের জয়, কলম্বিয়ার বিদায়

স্পোর্টস ডেস্ক :


টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দুই দলের নির্ধারিত ৯০ মিনিটের লড়াই ১-১ গোলে ড্র ছিল। ম্যাচ গড়ায় অতিরিক্ত মিনিটে। দুই অর্ধে অতিরিক্ত ১৫ মিনিটের লড়াইও অমীমাংসিত। টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

টাইব্রেকারে প্রথম দুই রাউন্ডের শটে দুই দলের খেলোয়াড়রা গোল করেন। তৃতীয় রাউন্ডে কলম্বিয়া গোল পেলেও ইংল্যান্ড মিস করে। লিড পেলেও চতুর্থ রাউন্ডে কলম্বিয়া গোল মিস করে। চতুর্থ রাউন্ডে ইংল্যান্ড সফলভাবে গোল করে। পঞ্চম রাউন্ডে আবার কলম্বিয়া পিছিয়ে পড়ে। সাডেন ডেথে গোল করে ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে তুলেন এরিক ডিয়ের।

এর আগে প্রথমার্ধের ৪৫ মিনিটের লড়াইয়ে কোনো দল গোল করতে পারেননি। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। ১-০ গোলের লিড নিয়ে জয়ের দ্বারপ্রান্তে ছিল ইংল্যান্ড। কিন্তু তাদেরকে হতাশায় ডুবান ইয়েরি মিনা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান বার্সেলোনার হয়ে খেলা এ ডিফেন্ডার। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ সুইডেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১