শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রাজনীতিতে অশিক্ষিত-অর্ধশিক্ষিত লোকে ভরে গেছে : সেতুমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে রাজনীতিতে অশিক্ষিত-অর্ধশিক্ষিত লোকে ভরে গেছে। রাজনীতি করতে হলে রাজনৈতিক কর্মীদের পড়াশোনা করতে হবে। নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে। তা না হলে নেতাদের স্বার্থ সংরক্ষণের পাহারাদার হতে হবে। নেতাদেরও যোগ্যতা অর্জনে পড়াশোনা করতে হবে।

তিনি বলেন, আন্দোলন ও নির্বাচনে ‘ব্যর্থতার হতাশা থেকে’ বিএনপি ‘বেপরোয়া’ দলে পরিণত হয়েছে। বেপরোয়া চালকের মতো আজকে বিএনপি এখন বেপরোয়া দল হয়ে পড়েছে। বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ, তেমনি, আমি জানি না, বিএনপি আবার কখন রাজনীতিতে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে।

শুক্রবার সকালে রাজধানীর কাকরাইল মোড়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের গবেষনা কেন্দ্র “যুব জাগরণ” হতে প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনৈতিক দর্শন ভিত্তিক গ্রন্থের লাইব্রেরী “যুব জাগরণ” এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা কখন যে কী বলে তারা নিজেরা ছাড়া কেউ জানে না। আপনারাই (সাংবাদিক) বলুন, সিইসি কী আওয়ামী লীগের মুখপাত্র? বাংলাদেশে রাজনৈতিক নেতাকর্মীদের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে বই পড়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, দেশে অনেক বড় বড় নেতা রয়েছেন, তারা নিজেদের কর্মজীবন নিয়ে বই লেখেন না; এটা ‘হতাশাজনক’। জন-দুভোর্গের কথা চিন্তা করে সেতুমন্ত্রী বলেন, ছুটির দিন ছাড়া রাজধানীতে কোনো জনসভা করতে দেওয়া হবে না। আমরা রাজনীতি করি জনগণের জন্য। মানুষের দুভোর্গ হয়, কষ্ট পায়- এমন কর্মসূচি আমরা গ্রহণ করব না।

এ জন্য আগামী ৭, ১৭ ও ২৬শে মার্চে এ তিনটি বিশেষ জাতীয় দিবসে জনসভা বা মিছিলের পরিবর্তে ঘরোয়া আলোচনা সভার আয়োজন করা হবে। কারণ কর্মসূচি দিয়ে মানুষের ভোগান্তি করতে চাই না।

মন্ত্রী বলেন, যুবলীগ যা করছে প্রত্যেক রাজনৈতিক দল তা থেকে শিক্ষা নেওয়া উচিৎ। যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীকে গবেষনা কেন্দ্র, লাইব্রেরী, প্রকাশনার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান।

যুবলীগ চেয়ারম্যন ওমর ফারুক চৌধুরী বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বিশ্ব শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ এর পতাকাবাহী সংগঠন হলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এই দর্শনের মূল কথা হল জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ক্ষুদা, দারিদ্র, বৈসম্য মুক্ত একটি শান্তিময় ও প্রগতিশীল বিশ্ব গড়ে তোলা। জনগণের ক্ষমতায়ন বাস্তবায়নের ফলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন বোঝাননি। উন্নয়ন মানে হল জতির শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ণ, সংস্কৃতির উন্নয়ন, মেধা ও মনন বিকাশের উন্নয়ন।

এ সময় আরো বক্তব্য রাখেন, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহাম্মেদ মহি, সুব্রত পাল, নাসরিন জাহান সেফালী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, ফারুক হোসেন তুহিন, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, এডভোকেট কায়সার আহম্মেদ, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়া, মিজানুর রহমান বকুল, মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮