বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

যুবকের মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আকাশবার্তা ডেস্ক : 


যশোর শহরের শংকরপুর এলাকা থেকে মাথায় গুলিবিদ্ধ অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে শংকরপুর বাবলাতলা এলাকা থেকে লাশটি তারা উদ্ধার করেন।

যশোর কোতোয়ালি থানার এসআই তারেক নাহিয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওই এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে আমরা খবর পাই। সেখানে পুলিশ হাজির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।” ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। তার পরনে জিন্স, সবুজ শার্ট ও কোমরে একটি গামছা ছিল বলে হাসপাতালের কর্মীরা জানিয়েছেন।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শফিউল্লাহ সবুজ বলেন, “মাথায় গুলিবিদ্ধ ওই যুবক হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১