বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর-৩ আসনে আ.লীগ মনোনয়ন প্রত্যাশী এম এ হাসেমের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী সজিব গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমের সাথে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ জুলাই) বিকালে চন্দ্রগঞ্জ বাজারে এমএ হাসেমের বাসভবনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, স্থানীয় আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী সজিব গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী ওবায়দুল হক পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান নিজাম, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লিঠন, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, তরুণলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন, জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক নিয়ে মাঠে পাঠাবেন। আমরা দলীয় মতপ্রার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে প্রার্থীর পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করব। তবে কয়েকজন নেতা বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জয়লাভের জন্য এমএ হাসেমকেই যোগ্য প্রার্থী হিসাবে মত প্রকাশ করেন।

এ সময় এমএ হাসেম বলেন, দল মনোনয়ন দিলে আমি আপনাদের সকলকে নিয়ে নির্বাচনী ভোট যুদ্ধে সামিল হতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। এ জন্য দলের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্যবদ্ধভাবে কাজ করা করা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১