সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিদেশি পতাকা উত্তোলন বন্ধে উচ্চ আদালতের রুল

আদালত প্রতিবেদক :


১৯৭২ সালের পতাকা আইন লঙ্ঘন করে জাতীয় পতাকা ও বিদেশি পতাকা উত্তোলন বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। সোমবার (০৯জুলাই) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিবসহ চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মনজুরুল হকসহ ১৩ জন এই রিট আবেদনটি দায়ের করেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী ফরহাদ রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন রিপন।

গত ২৮ মে ফুটবল বিশ্বকাপ ২০১৮ চলাকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকার অননুমোদিত ব্যবহার বন্ধে হাইকোর্টে আরেকটি রিট দায়ের করা হয়েছিল। ওই রিট আবেদনে বলা হয়, ১৪ জুন ২০১৮ তারিখ থেকে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে। অতীতে সব সময় দেখা গেছে, ফুটবল বিশ্বকাপ চলাকালে বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দলের বাংলাদেশি সমর্থকরা বাংলাদেশের বহু স্থানে বিদেশি পতাকা উত্তোলন করেন।

বিশেষত আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ইত্যাদি দেশের বড় বড় পতাকায় সারা বাংলাদেশ ছেয়ে যায়। অথচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর বিধান অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশনগুলো ছাড়া অন্য কোনো স্থানে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন করতে হলে বাংলাদেশ সরকারের বিশেষ অনুমোদন গ্রহণ করতে হবে। সেই বিধান লঙ্ঘন করে ফুটবল বিশ্বকাপ চলাকালে নির্বিচারে দেশব্যাপী বিদেশি পতাকা উত্তোলন করা হয়, যা বেআইনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930