রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে এবার ২ লাখ ৭৬ হাজার ১২০ শিশুকে খাওয়ানো হবে ‘ভিটামিন এ প্লাস’ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক :


আগামী ১৪ জুলাই শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে লক্ষ্মীপুরে মোট ২ লাখ ৭৬ হাজার ১২০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ।

কর্মশালায় সিভিল সার্জন জানান, জেলার ৪টি পৌরসভাসহ মোট ৫৮টি ইউনিয়নের (৬-১১) মাস বয়সী ৩০ হাজার ৬’শ জন শিশুকে নীল রঙের ও (১২-৫৯) মাস বয়সী ২ লাখ ৭৬ হাজার ১শ’ ২০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন উপলক্ষ্যে ৩৭৩৫ জন কর্মী ও ১৮৩ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। ১৫১২টি অস্থায়ী ও ৫টি স্থায়ী কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান তিনি। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন এ’র ঘাটতিজনিত নানাদিক তুলে ধরা হয়।

এতে সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১