সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : 


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ‍এ ঘটনায় ‍আহত হয়েছেন ‍আরও তিনজন। স্থানীয় সময় শুক্রবার (১৪জুলাই) দুপুরে দাম্মাম প্রদেশের সানাইয়া রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী জামালিয়া কান্দির আবুল কাসেমের ছেলে মোহাম্মদ রবি ও কুমিল্লা কালাই গোবিন্দপুরের জসিমউদ্দিন।আহত তিনজন হলেন নরসিংদী জামালিয়া কান্দির আবুল কাশেমের ছেলে মোহাম্মদ হাবিবুর, নরসিংদী চমপক নগরের আলি আহম্মদ ও কুমিল্লা কালাই গোবিন্দপুরের জনি গাজী। আহতদের দাম্মামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের দাম্মাম অঞ্চলের কর্মকর্তা ফয়সল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31