বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শপথ নিলেন হাইকোর্টের ৮ বিচারক

আকাশবার্তা ডেস্ক :

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া আট বিচারক শপথ নিয়েছেন। রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার কিছু আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পর্যায়ক্রমে আট বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামের পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

এই আট বিচারক হলেন- বিচারপতি এসএম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম, বিচারপতি মো. সোহরাওয়ার্দী।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত মঙ্গলবার তাদের স্থায়ী নিয়োগের আদেশ জারি করে। এই আট বিচারকসহ মোট দশজনকে হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি। তাদের মধ্যে জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী গত ডিসেম্বরে মারা যান।

এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. ফরিদ আহমেদ শিবলীও ওই সময় বিচারক হিসেবে নিয়োগ পান। তাকে স্থায়ী করা হয়নি। শপথের দিন থেকেই তাদের নিয়োগ কার্যকর হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০