বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে শহীদদের স্মরণে ৩০ হাজার বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক :


মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে একযোগে ৩০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, নোয়াখালী উপকূলীয় বনবিভাগ লক্ষ্মীপুরের সহকারি বন সংরক্ষক মো. শফিক উল্যা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিৎ কুমার চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল হোসেন খান, জেলা তথ্য অফিসার সিরাজুল হক মল্লিক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান আলী প্রমুখ।

জানা যায়, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ৩০ লক্ষ শহীদের স্মরণে একযোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এ উপলক্ষে জেলার সদর উপজেলায় ১০ হাজার, রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলনগরে ৫ হাজার করে সর্বমোট ৩০ হাজার বৃক্ষরোপণের ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় বনবিভাগ। যা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এদিন রোপণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০