শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে জালিয়াতির অভিযোগে ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :


ভুয়া একাউন্ট খুলে জালিয়াতির অভিযোগে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) লক্ষ্মীপুর শাখার ম্যানেজারসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালতের নির্দেশে স্থানীয়ভাবে অভিযোগের বিষয়টি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী অঞ্চল।

এদিকে ভুয়া একাউন্ট খোলার বিষয়ে ডিবিবিএল লক্ষ্মীপুর ব্রাঞ্চের অ্যাসিস্টেন্ট রিলেশনশীপ অফিসার সাদ্দাম হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ১০ জুলাই, ২০১৮ তারিখে লক্ষ্মীপুর সদর-০২ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি জালিয়াতি মামলা দায়ের করেন লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের হাফেজ হাসানের ছেলে ও ব্যবসায়ী এএইচএম বাহা উদ্দিন বাহার। মামলা নং সি.আর. ৫৮৩/২০১৮ (সদর)। ওই মামলায় ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড লক্ষ্মীপুর শাখার ম্যানেজার খাজা নাজিম উদ্দিন, সহকারি ম্যানেজার আজমল হুদা এবং অ্যাসিস্টেন্ট রিলেশনশীপ অফিসার সাদ্দাম হোসেনকে বিবাদী করা হয়। তবে এ মামলার প্রধান বিবাদী হলো পৌরসভার আটিয়াতলী গ্রামের মো. হাজী সেলিমের ছেলে শাহাদাত হোসেন রিপন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী শাহাদাত হোসেন রিপন ডাচ্ বাংলা ব্যাংক লি. লক্ষ্মীপুর শাখার ম্যানেজার খাজা নাজিম উদ্দিন, সহকারি ম্যানেজার আজমল হুদা ও এআরও সাদ্দাম হোসেনের যোগসাজসে বাদী এএইচএম বাহা উদ্দিন বাহারের নামে একটি ভুয়া একাউন্ট খোলা হয়। যেখানে বাদীর জাতীয় পরিচয়পত্র ও ছবি ব্যবহার করে স্বাক্ষর জাল করা হয়। যার হিসাব নম্বর ২০৯১৫১১০৬৫৫২ ও কাস্টমার আইডি নম্বর ২০৪৫৫৬৭৭০। অভিযোগে উল্লেখ রয়েছে গত ১১ জুন, ২০১৮ তারিখে ওই একাউন্টের অনুকূলে একটি চেক বই ইস্যু করা হয়। তবে ওই একাউন্টে লেনদেনের বিষয়ে কিছু জানা যায়নি।

অন্যদিকে অভিযোগের বিষয়টি আমলে নিয়ে গত ১২ জুলাই, ২০১৮ তারিখে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, সদর-০১ এর বিচারক মোহাম্মদ মনছুর উদ্দিন এক আদেশনামায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী অঞ্চলকে বিষয়টি অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ প্রদান করেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৩ তারিখের মধ্যে প্রতিবেদনটি জমা দেওয়ার জন্য বলা হয় ওই আদেশনামায়।

নোয়াখালী অঞ্চল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অতিরিক্ত পুলিশ সুপার সফি ইকবাল মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাচ্ বাংলা ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজারসহ ৪ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি আদালতের নির্দেশে তদন্ত করা হচ্ছে।

জানতে চাইলে ডাচ্ বাংলা ব্যাংক লি. লক্ষ্মীপুর শাখার অ্যাসিস্টেন্ট রিলেশনশীপ অফিসার সাদ্দাম হোসেন মামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি চাইলেই তো যেকারো নামে একাউন্ট খুলতে পারি না। এ বিষয়ে ব্যাংকে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন, আরো ভালোভাবে জানতে পারবেন।

ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) লক্ষ্মীপুর শাখার ম্যানেজার খাজা নাজিম উদ্দিন বলেন, এ বিষয়ে আপনারা এতো অস্থির হচ্ছেন কেন? এটা নিয়ে অস্থির হওয়ার এমন কিছু নেই। আমার ব্রাঞ্চে এমন কিছুই ঘটেনি। নাথিং হেপেন! এটার কোনো গুরুত্বই নেই। দেশে আরো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, আপনারা সেদিকে মন দেন।

এদিকে ব্যাংকের এআরও সাদ্দাম হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কেন এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলেন, যেহেতু আদালতে মামলা হয়েছে, পিবিআই তদন্ত করছে, সেহেতু আদালতের মাধ্যমেই বিষয়টির সমাধান হবে।

আরএইচএ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১