বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

কমল স্বর্ণের দাম

অর্থ বাণিজ্য ডেস্ক : 


প্রায় এক মাসের ব্যবধানে সনাতন পদ্ধতির ছাড়া অন্য সব ধরনের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে।

তবে গ্রামগঞ্জে, মফস্বলের ক্রেতা-বিক্রেতাদের স্বার্থের কথা বিবেচনা করে সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি আগের ২৭ হাজার ৫৮৫ টাকাই রাখা হয়েছে।

শুক্রবার থেকে নতুন দর কার্যকর হবে বলে বাজুস বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগারওয়ালা এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৪৮ হাজার ৬৩৯ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৬ হাজার ৩৬৪ টাকা। ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ২৯০ টাকা।

বৃহস্পতিবার (১৯জুলাই) পর্যন্ত প্রতি ভরি সবচেয়ে ভালো মানের সোনা ৪৯ হাজার ৮০৫ টাকায় বিক্রি হচ্ছিল। ২১ ক্যারেট সোনা বিক্রি হয় ৪৭ হাজার ৫৩১ টাকায়। আর ১৮ ক্যারেট সোনার দর ছিল ৪২ হাজার ৪৫৭ টাকা।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরনো অলঙ্কার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে তার কোনো মানদণ্ড নেই। রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। আগের এক হাজার ৫০ টাকা ভরিতেই বিক্রি হবে রুপা।

সমিতির সাধারণ সম্পাদক আগারওয়ালা বলেন, গত এক মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২.৬৫ ভরি বা ৩৮ গ্রাম) সোনার দাম ৩০ ডলার কমেছে। সে হিসাব করে স্থানীয় বাজারে ২২, ২১ এবং ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে।

সনাতন সোনার দাম না কমানোর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “আমরা এতদিন লক্ষ্য করে এসেছি, মফস্বলের যারা সোনা বিক্রি করতে আসত, তাদের ঠকানো হতো। ২২ ক্যারেটের সোনার দামের অর্ধেক দামে সনাতন পদ্ধতির সোনা বিক্রি হতো।

“বাজুসের পক্ষ থেকে বার বার অনুরোধ করার পরও জেলা প্রশাসন থেকে সনাতন পদ্ধতির সোনার মান সঠিকভাবে নির্ধারণ করা হতো না। সার্বিক বিষয় বিবেচনা করে প্রথমবারের মতো গত ২০ জুন অন্যান্য সব মানের সোনার দাম কমানো হলেও সনাতন পদ্ধতির সোনার দাম বাড়ানো হয়েছিল। “এবার আগের দামেই রাখা হয়েছে। আমরা পর্যায়ক্রমে ১৮ ক্যারেট সোনার দর আর সনাতন পদ্ধতির সোনার দাম একই পর্যায়ে নিয়ে আসব।”

সর্বশেষ ২০ জুন ১৮, ২১ এবং ২২ ক্যারেট সোনার দাম কমানো হলেও সনাতন পদ্ধতির সোনার দাম বাড়ানো হয়েছিল। অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ দাম ঠিক করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১