নিজস্ব প্রতিবেদক :
প্রেমিক প্রেমিকা দুজনই বিবাহিত। প্রেমিক রাজু দুই সন্তানের জনক আর প্রেমিকা আফসানা এক সন্তানের জননী। দীর্ঘদিন যাবত দুজনের মধ্যে চলে আসছে ভালোবাসার মন দেয়া নেয়া। এ সুবাধে গত বৃহস্পতিবার বিকালে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় আফসানা ও রাজু। এ নিয়ে এলাকায় চলছে মুখরোচক আলোচনা সমালোচনা। ঘটনাটি ঘটেছে, বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে।
জানা যায়, আলাইয়ারপুর ইউপির সুতা ব্যাপারী বাড়ির জান্নাতুল ফেরদাউস পলির সাথে পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপির পন্ডিত বাড়ির মহিব উল্যার পুত্র মিজানুর রহমান রাজুর মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয় প্রায় ৮ বছর আগে। বিয়ের পর তাদের সংসারে ২টি সন্তানের জন্ম হয়। এরই মাঝে রাজুর সাথে চরশাহী ইউপির ছোট বল্লভপুর গ্রামের রেনুমিয়া মাস্টার বাড়ির দুলালের ছেলে সুমনের স্ত্রী আফসানার পরকীয়া প্রেমের সম্পর্ক হয়। এ নিয়ে এলাকার পাড়া-মহল্লায় চলে আসছে নানা ধরণের গুঞ্জন। বৃহস্পতিবার সব গুঞ্জন চাপিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় প্রেমিক জুটি আফসানা-রাজু।
রাজুর স্ত্রী পলি জানান, বিয়ের পর থেকে ভালোভাবে আমরা দুজন সংসার জীবন অতিবাহিত করছি। যখন জানতে পারি আমার স্বামী রাজু, সুমনের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় আসক্ত। তখন তাকে নানাভাবে ফেরানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি বলেন, চরিত্রহীন ওই নারী সুমনের ঘরে আসার আগেও আরো দুটি সংসার ভেঙেছে, এখন আমার কপালও পুড়িয়েছে সে।
রাজুর মা জানান, আমার ছেলে তার স্ত্রী ও নাতি-নাতনীকে নিয়ে সুখেই দিন কাটছিল। হঠাৎ এক ঝড়ে সাজানো-গোঁছানো সংসারটি তছনছ হয়ে গেছে।
এ বিষয়ে আফসানার স্বামী সুমনের বাড়িতে জানতে গেলে সুমন সাংবাদিকদের দেখে পালিয়ে যায়। তবে এলাকাবাসী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হিংস্র প্রকৃতির এই নারী এরআগেও দুটি সংসার নষ্ট করেছে।