সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কমলনগরে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)  :


লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের একদিন পর শাহাদাত হোসেন (৯) নামের এক শিশুর মরদেহ প্রতিবেশীর পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ ।শনিবার (২১জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চর ফলকন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাহাঙ্গীরের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহাদাত চর ফলকন গ্রামের সাইফুল ইসলাম আনোয়ারের ছেলে।

স্বজনরা জানান, শুক্রবার (২০জুলাই) সকাল ১০টার শাহাদাত বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজখবর নিলেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে প্রতিবেশীর পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলমগীর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পিএস/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০