সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী তারুণ্যের উৎসব নামে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে ব্যতিক্রমধর্মী এমন সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’। এতে বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, মাদকের ক্ষতিকর দিক এর ভয়াবহতা এবং কুুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব। তারা বলেন, একটি পরিবারে একজন মাদকাসক্ত ব্যক্তি পুরো পরিবারের ভবিষ্যত ধ্বংসের জন্য যথেষ্ট।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জাকিয়া সৃজনী শিউলী।

এ ছাড়াও বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর নজিব আলী, আ.লীগ নেতা মোশারফ হোসেন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, সংগঠনের চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি ইমরান হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর শিকদার মো. শাহজালাল, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক গৌতম মজুমদার, জেলা ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলুসহ সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930