সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ১৮৬টি ধর্মীয় প্রতিষ্ঠানে সাড়ে ৩১ লাখ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর পৌরসভার মসজিদ-মন্দিরসহ ১৮৬টি ধর্মীয় প্রতিষ্ঠানে চেকের মাধ্যমে ৩১ লাখ ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে। অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের পক্ষথেকে এ অনুদান বিতরণ করা হয়। এ উপলক্ষে শনিবার (২৮জুলাই) দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট।

ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এছাড়াও পৌরসভার সকল কাউন্সিলর, পৌ আওয়ামী লীগের নেতাকর্মী, সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিন এবং পরিচালনা কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে ১৬৯টি মসজিদ, ১৬টি মন্দির ও একটি গীর্জা রয়েছে। এসব প্রতিষ্ঠানে অনুদান দেওয়া হয়। অধ্যক্ষ এম এ সাত্তার ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930