রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে পর্ণোগ্রাফি ও কপিরাইটের অপরাধে ২৫ ব্যবসায়ী গ্রেপ্তার, কম্পিউটার ও ল্যাপটপ জব্দ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে পর্ণোগ্রাফি, বাংলাদেশ চলচিত্র ও সংগীত কপিরাইট করে বাণিজ্য করার অপরাধে ২৫ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় ১৮টি কম্পিউটার ও ৭টি ল্যাপটপ জব্দ করা হয়। শনিবার (২৮জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন মার্কেট ও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাতে র‌্যাব-১১ এর সিপিসি-৩, কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্নস্থানে অসাধু ব্যবসায়ী অবৈধভাবে অশ্লীল ভিডিও, নীল ছবি ডাউনলোড পেনড্রাইভ, কার্ডরিডারের মাধ্যমে মেমোরীতে লোড করে ব্যবসা পরিচালনা করে আসছে তারা। গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর পৌর মার্কেট, সুপার মার্কেট ও মজুচৌধুরীর হাট এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। এ সময় ২৫ জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দোকান থেকে ১৮টি কম্পিউটার ও ৭টি ল্যাপ্টপ জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(৩)/৮(৫)(ক)/৮(৭) ধারার অপরাধে এবং বাংলাদেশ কপিরাইট আইন ২০০০(সংশোধনী) এর ৮২/৮৪ ধারার অপরাধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জাহিদ হোসেন, ইসমাইল হোসেন সোহাগ, মো. জহির আলম ভূঁইয়া বেলাল, ইব্রাহিম মাহিম, রথিন সুরসহ ২৫ জন ব্যবসায়ী।
লক্ষ্মীপুর র‌্যাব-১১, সিপিসি-৩, কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১