বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লাইসেন্স নেই, পুলিশের গাড়িও আটকে দিয়েছে শিক্ষার্থীরা

আকাশবার্তা ডেস্ক : 


গত ২৯ জুলাই ঢাকায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়া পর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে থাকা স্কুল-কলেজের শিক্ষার্থীরা নেমেছে পুলিশের ভূমিকায়। লাইসেন্স না থাকায় তাদের হাতে পুলিশের গাড়িও আটকে গেছে।

জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় গত রোববার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের এই বিক্ষোভ প্রতিদিনই বিস্তৃতি পাচ্ছে। তাদের বিক্ষোভ, মিছিল আর অবরোধের কারণে বুধবার (০১ আগস্ট) সকাল থেকে রাজধানী কার্যত অচল হয়ে পড়ে।

জানা গেছে, ফার্মগেইট, শাহবাগ ও সায়েন্স ল্যাবরেটরিসহ বিভিন্ন স্থানে বিক্ষোভরত শিক্ষার্থীরা পুলিশের সামনেই যানবাহন থামিয়ে চালকদের কাছে লাইসেন্স দেখতে চাইছে। লাইসেন্স দেখাতে না পারলে চালকদের কাছ থেকে চাবি রেখে দেওয়া হচ্ছে। ফলে গাড়ি পড়ে থাকছে রাস্তায়।বেলা সাড়ে ১২টার দিকে ধানমণ্ডিতে হারুণ আই হসপিটালের সামনে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের একটি গাড়িও শিক্ষার্থীদের লাইসেন্স পরীক্ষায় আটকে যায়।

পিঠে স্কুলব্যাগ নিয়ে পুলিশের ওই পিকআপের পথ আগলে থাকা ইউনিফর্ম পরিহিত এক শিক্ষার্থী জানায়, তারা লাইসেন্স দেখতে চেয়েছিল, কিন্তু পুলিশের গাড়ির চালক তা দেখাতে পারেনি। এ গাড়ি তারা যেতে দেবে না।

ওই গাড়ির চালকের আসনে থাকা পুলিশ কনস্টেবল অরবিন্দ সমাদ্দার প্রশ্নের জবাবে বলেন, “আমরা সরকারি চাকরি করি। লাইসেন্স না দেখে তো আর চাকরি দেয়নি।”

তাহলে লাইসেন্স দেখাতে পারেননি কেন জানতে চাইলে তিনি বলেন, “সরকারি গাড়ি, আমাদের গাড়িতে করে খাবার নেওয়া হয়। কাজের সময় আমরা লাইসেন্স নিয়ে বের হই না। কাগজ অফিসে থাকে।”

প্রায় আধা ঘণ্টা ওই জায়গায় আটকে থাকার পর বাড়তি পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে ওই পিকআপটি ছাড়িয়ে নিয়ে যায়। তবে সব লাইসেন্সবিহীন চালকের ভাগ্য এতটা ভালো ছিল না। অনেককেই গাড়ির চাবি ফেরত পাওয়ার জন্য শিক্ষার্থীদের কাছে কাকুতি মিনতি করতে দেখা যায়।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “ লাইসেন্স না থাকার পরও এরা গাড়ি চালায়। এদের কারণে আমাদের ভাইয়েরা রাস্তায় মারা যাচ্ছে। লাইসেন্স ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলবে না।”

প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুই কলেজশিক্ষার্থী নিহত হওয়ার পর রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়ে নয় দফা দাবি জানিয়ে আসছে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১